মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুকে সাময়িক অব্যাহতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে উপজেলা বিএনপির সভাপতি সাজাহান সাজুকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে সহসভাপতি নাজিম উদ্দিন মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হলো—এমন প্রশ্নের জবাবে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ড করার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে শাহজাহান সাজুর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে বারবার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102