মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মির্জাপুরে গৃহবধু খুনের ঘটনায় স্বামী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী বেগম (৩৫) খুনের ঘটনায় স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) দুপুরে শ্বশুরবাড়ি থেকে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আব্দুল কাদের উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের দক্ষিণপাড়ার মৃত গফুর মিয়ার ছেলে।

জানা গেছে, ২৬ অক্টোবর  রবিবার সকালে সদরের বারোখালী খাল থেকে জিয়াই তার দিয়ে গোলাপী বেগমের পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাপী বেগম বাবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

মির্জাপুর থানার (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গোলাপী বেগমের বাবা বিশু মিয়া অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গোলাপী বেগমের স্বামী আব্দুল কাদের মিয়ার কথাবার্তা ও আচরণে পুলিশের সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করা হয়।

সাত দিনের রিমান্ড আবেদন করে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102