মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি এবং মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি এবং মতবিনিময় সভা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো: তাজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে ও মীর ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের সদস্য সচিব মো: সাদেক আহমেদ খান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য নুরুল ইসলাম, টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক আব্দুল খালেক মন্ডল, সদস্য সচিব শেখ মো: হাবিবুর রহামন হাবিব প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেন, ‘সারাদেশে মুক্তিযোদ্ধা সংসদের ৬৩৪টি ভবন আছে। যার প্রত্যেকটা ভবনে আয়ের উৎস আছে। কিন্তু এই সম্পদ দীর্ঘদিন লুটেরাদের হাতে পড়েছিল। তাদের হাত থেকে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল অবমুক্ত করতে উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীকসহ আমাদের ১০ মাস সময় লেগেছে। বিভিন্ন জেলায় চিঠি দেয়ার পরও অনেকে এখন পর্যন্ত কমপ্লেক্সের চাবি বুঝিয়ে দেয়নি। যে সমস্ত ডিসিরা ভালো তারা সহজেই চাবি হস্তান্তর করেছে। আর যারা চিহ্নিত অপরাধী, যারা লুটপাট করে গত ১৭ বছর খেয়েছে, কোনো হিসাব দিতে পারে না তারাই সব বুঝিয়ে দিতে বিলম্ব করছে।’

কমপ্লেক্স না বুঝিয়ে দেয়া ইউএনওদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার অনেক খেয়েছেন। আর জিব বড় করবেন না। মুক্তিযোদ্ধাদের সম্পদ বুঝিয়ে দিন।’

সাদেক আহমেদ খান বলেন, ‘মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তার জন্য আগে যেখানে চিকিৎসার জন্য ২ লাখ টাকা দেয়া হতো এখন সেখানে ৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হচ্ছে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102