মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

টাংগাইলে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী ভাসানী মেলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে শুরু হয়েছে ৭ দিনব্যাপী ভাসানী মেলা। মঙ্গলবার মওলানা ভাসানী ফাউন্ডেশন ও খোদা-ই-খেদমতগারের উদ্যোগে সন্তোষ মাজার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। এ সময় উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানীসহ মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।

মেলা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণসভা, গণভোজসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102