মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলের ৮টি আসনে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সকল মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এর আগে ওই আট আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে সাতজন, টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আসনে পাঁচজন, টাঙ্গাইল – ৩ (ঘাটাইল) আসনে সাতজন, টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে সাতজন, টাঙ্গাইল -৫ (সদর) আসনে ১১ জন, টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে ১২ জন, টাঙ্গাইল-৭ ( মির্জাপুর) ছয়জন এবং টাঙ্গাইল-৮ (বাসাইল- সখীপুর) আসনে ১০ জন প্রার্থী রয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102