মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

মধুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো: সাজ্জাদুর রহমান সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজার সংলগ্ন দড়িহাতীল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাগর ওই গ্রামের আব্দুল কদ্দুস মাস্টারের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, সাগরকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল। তিনি নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর ইকবাল জানান, অপারেশন ডেভিলহান্ট ফেজ-২-এর আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102