মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

কোনো যৌক্তিক কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের টিভি-২ শাখার সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের জারি করা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে নেওয়া এই সিদ্ধান্তের কোনো ‘যৌক্তিক কারণ’ জানা যায়নি।

চিঠিতে আরও বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ‘ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ’ করেছে। এই প্রেক্ষাপটে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সকল খেলা এবং আনুষঙ্গিক অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আদেশের অনুলিপি ইতিমধ্যে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো, ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), আকাশ ডিটিএইচ এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের আইপিএল আসর শুরু হওয়ার কথা রয়েছে আগামী ২৬ মার্চ থেকে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102