মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

সখীপুরে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তাদের আরেক বন্ধু। শনিবার (৪ এপ্রিল) রাতে উপজেলার তক্তারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার হাতিবান্ধা উত্তরপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৬) এবং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিউলী বেগমের ছেলে ইয়ানুর (১৭)। তারা দুজনেই স্থানীয় খোশবাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় গুরুতর আহত মাহির হাসানকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে তক্তারচালা বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়। এ সময় ইয়ানুর ও মাহির গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। রাতে ঢাকায় পৌঁছানোর পর ইয়ানুর মারা যায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102