মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :

স্বৈরাচারের বিরুদ্ধে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া আজীবন লড়াই করেছেন-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের দলটির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘স্বৈরাচারের বিরুদ্ধে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া আজীবন লড়াই করেছেন। তার এই চলে যাওয়া শূন্যস্থান পূরণ হওয়ার নয়। আল্লাহপাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়।

স্থানীয় বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষকে এতটা ভালোবাসতেন যে বিগত স্বৈরাচার সরকারের আমলে এত নির্যাতনের পরেও তিনি জনগণ ও বাংলাদেশের পক্ষে অবিচল ছিলেন। তিনি দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছিলেন। তার বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির ছিল না।

এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক শাতিল, সদর উপজেলা বিএনপি সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মৃতিচারণা শেষে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102