মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :

ঘাটাইলে আগুন লেগে তুলার দোকান ভস্মীভূত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে আগুন লেগে এক তুলার দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম।

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের গুপ্তবৃন্দাবন বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, একটি লেপ তোষকের তুলার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয় পড়ে। পরে ঘাটাইল ও ফুলবাড়িয়ার ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই পুড়ে যায় সমস্ত দেকান।

ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ জানান, দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূচনা হয়েছে। তবে কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102