মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

কোনো রাজনৈতিক জনসভা হিসেবে এটিই তারেক রহমানে প্রথম টাংগাইল সফর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইলে আসবেন। বিকেলে তিনি টাঙ্গাইল শহর বাইপাসের দরুন চরজানা এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। কোনো রাজনৈতিক জনসভা হিসেবে এটিই তার প্রথম টাঙ্গাইল সফর।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, তিন দিনের উত্তরাঞ্চল সফর শেষে শনিবার টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। তিনি বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গ মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। জনসভায় জেলার আটটি আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি।

তিনি আরো জানান, তারেক রহমানের আগমনে জেলা শহরসহ আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। মহাসড়কের পাশে বিশাল জায়গাজুড়ে সাজানো হচ্ছে মাঠ ও মঞ্চ। দলের প্রধানকে বরণ করে নিতে আমরা প্রস্তুত। দলীয় নেতৃবৃন্দ প্রতিনিয়তই জনসভাস্থল পরিদর্শন করছেন।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ঈদের মতো আনন্দ বইছে। নেতাকর্মীরা তারেক রহমানকে দেখার অপেক্ষায় আছে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুহুল আমিন বলেন, তিনি রাজনৈতিক অনুষ্ঠানে আসবেন। গতানুগতিকভাবেই আইনশৃঙ্খলা রক্ষায় আমরা প্রস্তুত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102