দেলদুয়ার উপজেলায় টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও ব্যবসায়ীরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন, থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান ও সহ-সভাপতি মো. আজাদ মিয়া প্রমুখ।
সভায় নবনির্বাচিত সংসদ সদস্য উন্নয়ন কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন।