শহীদ দিবসে প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের স্মরণে টাঙ্গাইলের সখিপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প।
শনিবার সখিপুর উপজলার হাতিবান্ধা গ্রামে তালিমঘরে দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়াজন করে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)।
ক্যাম্পস-এর সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ সামাদ এই ক্যাম্পর উদ্বাধন করেন।
সখিপুর ছাড়াও আশপাশের উপজেলার প্রায় সাড়ে তিন হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন বিশষেজ্ঞ ডাক্তাররা।
এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং প্রায় তিনশ’ রোগীকে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাব বাছাই করেন আয়োজকরা।
কিডনী ও চক্ষু ক্যাম্পের পাশাপাশি ‘স্বাস্থ্য সুরক্ষায় সুস্থজীবন ধারা’ শীর্ষক একটি মুক্ত আলাচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেশর বরেণ্য চিকিৎসক ও সুধীজনরা অংশ নেন। এছাড়াও ক্যাম্পস এর প্রকাশনা ‘প্রয়াস ২২’ এর মোড়ক উন্মাচন করা হয়।