মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

ভূঞাপুরে প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ব্যাক্তি গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
ফাইল ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ বাড়িতে একা পেয়ে এক প্রতিবন্ধী তরুণী (২৫)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় এমন ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত খানুরবাড়ি গ্রামের মৃত রাধিকা সরকারের ছেলে কমল সরকার (৫০)কে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। অভিযোগে জানা যায়, গত ১৮ই আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী তরুণী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে অভিযুক্ত কমল সরকার বাড়িতে প্রবেশ করে তাকে জোর করে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।

এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামি কমল সরকারকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তের বাড়ির পাশাপাশি ভুক্তভোগীর বাড়ি থাকায় তাদের সঙ্গে পূর্ব পরিচয় ও পারিবারিক যোগাযোগ ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা দাবি করেন। এদিকে ঘটনার পর স্থানীয়ভাবে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102