মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল ১০টায় র‌্যালিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন। সাড়ে ১০টায় নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা।

প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

অনুষ্ঠানে সরকারি দফতরের কর্মকর্তারা ছাড়াও বিপুলসংখ্যক নারী প্রতিনিধি অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102