মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

0-0x0-0-0#


জনগণের ভালো থাকা মানে সরকার ভালো থাকা, জনগণের কোনো ক্ষতি হবে এমন কোন কাজ সরকার করবেনা। সরকারের কাজ সব সময় জনগণের উন্নয়ন করা। তাই সরকার চায় জনগণ সব সময় ভালো থাকুক।

সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি ইতিমধ্যে পুরণ করতে শুরু করেছে। সরকার ক্ষমতা গ্রহণ করার ২মাস পার হয়েছে। বিদ্যুৎ ঘাটতি পুরণ করতে সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফোয়েল লোডের উদ্বোধন করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা শুরু হলে আর এমন ঘাটতি থাকবে না।

0-0x0-0-0#

শুক্রবার(১লা মে) মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এ সব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নুরুজ্জামান সুরুজ,মধুপুর উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ,উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক চাঁন মিয়া প্রমূখ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, ওসি এ কে এম ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, পৌর শ্রমিক দলের সভাপতি মো. মোশাররফ হোসেন মূসা।
এর পরে মন্ত্রী ধনবাড়ী উপজেলার ভাইগাটে একটি হাফেজিয়া মাদ্রাসার ভবন নির্মাণের উদ্বোধন করেন। সেখানেও পৃথক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এ সময় ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান বক্তব্য রাখেন। সেখানেও তিনি সরকারের গত দুই মাসের অগ্রগতি তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102