মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১০ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

টাংগাইলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রেড ক্রিসেন্টের আর্থিক সহায়তা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

শনিবার সকালে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের মাঝে চেক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে নতুন ঘর নির্মাণের জন্য ৬৫ হাজার টাকা, গরু কেনার জন্য ৪৫ হাজার টাকা এবং টয়লেট নির্মাণের জন্য ২১ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। এছাড়া গর্ভবতী নারীসহ ৬৮ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিসিআরএম বিভাগের পরিচালক মো. রেজাউল করিম, টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহীন, নির্বাহী সদস্য মো. সামছুর রহমান চৌধুরী, শাহীন আকন্দসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই সহায়তার অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হবে। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হলে ভবিষ্যতেও আরও সহায়তা পাওয়া সম্ভব হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102