মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ঈদে ঢাকা-টাংগাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে সমন্বয় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে গৃহীত ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভা হয়েছে। রবিবার (১৮ মে) বিকেলে টাঙ্গাইল পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকারের সভাপতিত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় ঈদকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি যানবাহনের চাপ মোকাবিলা, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ এবং যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

এ সময় মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102