সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণি মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার নয়াকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাওয়া শেষে গণি মিয়া গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের একটি ক্ষেতে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।

পরে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।