মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

আমাদের সরকার সকল খাতেই সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের সরকার হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থার উপর, শিক্ষা, কৃষি, সমাজসেবা ও সামরিক খাতসহ সকল খাতেই সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে। আমরা যে শূন্য অর্থনীতি নিয়ে শুরু করেছি তারপরও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক মন্ত্রণালয়ের প্রত্যেক খাতকে উজ্জীবিত করার লক্ষ্যে কাজ করছে। বাজেটে তার প্রতিফলন ঘটেছে।

শনিবার (১৩ জুন) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং হাসপাতালে কর্মরত কৰ্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আহমেদ আযম খান বলেন, গত দুইদিন আগে আমাদের সরকারের প্রথম বাজেট ঘোষণা হয়েছে। সেই বাজেটেও বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে বিস্তারিত বলেছেন আমাদের অর্থমন্ত্রী। ইতোমধ্যে আপনারা জেনে গেছেন আগামী বছরই বাংলাদেশের সবগুলো উপজেলায় বাসাইল-সখীপুরসহ যে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সেগুলো ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত হবে। সেজন্যে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। অন্যান্য সকল সুযোগ-সুবিধা তৈরি করে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল করা হবে।

তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদের ছোবল পড়েনি কোথায়? যে কারণে সমস্ত খাত ছিন্নভিন্ন হয়ে গেছে। সার্ভিস তলানিতে চলে গেছে। আমরা কেবল মাত্র তিন মাস হলো দায়িত্ব নিয়েছি। আশাকরি একটি পর্যায়ে আবার আমরা সেই পর্যায়ে উন্নীত হতে পারব।

এসময় উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনা পারভিন, সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102