মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় জহিরুল ইসলাম রাসেল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মুক্তারবাড়ি চাঁদপুর গ্রামের জসিম উল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ ভ্রমণ শেষে ধনবাড়ি হয়ে লক্ষ্মীপুর ফিরছিলেন রাসেল।

পথে দেউলাবাড়ি এলাকায় পৌঁছালে একটি নছিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের।

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন। তিনি জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102