```
ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটাইল থেকে মোটরসাইকেল আরোহী টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ব্রাহ্মণশাসন এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু […]

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ব্রিজে থেকে নামার সময় লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমাস আলী সখীপুর উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার কারণে দীর্ঘদিন ধরে রতনগঞ্জ বাজারের নতুন ব্রিজের নির্মাণকাজ বন্ধ রয়েছে। […]

ভূঞাপুরে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত

ভূঞাপুরে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে ভূঞাপুর-গোবিন্দাসী সড়কের কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সকালে শহরের কলেজ গেট এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ফেলে চালক পালিয়ে গেছেন। খবর […]

ঘাটাইলে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঘাটাইলে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক হলেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের জহুরুল আকন্দের ছেলে মো. মজনু মিয়া। পুলিশ জানায়, উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। […]

মির্জাপুরে ডাকাতির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

মির্জাপুরে ডাকাতির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে একটি সরকারি প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে শুকুর আলী (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় প্রতিষ্ঠানের এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন। গত শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিমধল্যা এলাকায় নির্মাণাধীন রোড অপারেশনাল ইউনিটে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারিন্দা ইউনিয়নের […]

মির্জাপুরে পৃথক তিন ঘটনায় চার জনের মৃত্যু

মির্জাপুরে পৃথক তিন ঘটনায় চার জনের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং একজন পানিতে ডুবে মারা যান। এছাড়াও আহত হয়ছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানা যায়, গতকাল গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদার বাড়িতে নৌভ্রমণে আসেন ৩০-৩৫ জনের একটি দল। […]

মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত

মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মধুপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার লাভলু তরফদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে টেলকি গ্রামে পরিত্যক্ত কূপের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে […]

সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ৪জন নিহত

সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ৪জন নিহত

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যাইনি। সখীপুর থানার এএসআই মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী […]

ভূঞাপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

ভূঞাপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলম আহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ আকন্দ উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের কালু আকন্দের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূঞাপুর বাজার থেকে আলম ও […]

ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক ব্যাক্তির মৃত্যু

ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক ব্যাক্তির মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ৯টায় উপজেলার দিগড় ইউনিয়নের কৈডলা মেদিনী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। এলাকাবাসী ও প্রত্যেক্ষ্যদর্শীরা জানান, এদিন সকাল ৮টার দিকে কামাল বাড়ির কাছেই খোলা চকের মাঝখানে ডোবায় চায়না জাল দিয়ে […]

```

আমাদের মধুপুর ২৪