মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মধুপুরে টেলিকম এন্ড টেকনিশিয়ান’স এসোসিয়েশনের যাত্রা শুরু

জাহিদুল কবির, মধুপুর :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৬৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল মধুপুরে টেলিকম এন্ড টেকনিশিয়ান’স অ্যাসোসিয়েশন নামের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু করে শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার( ১৯ জুলাই) দুপুরে মধুপুর উপজেলার তারা কমপ্লেক্স ৩য় তলায় টেলিকম এন্ড টেকনিশিয়ান নামের এ এসোসিয়েশনটির শুভ উদ্বোধন হয়। সারা মধুপুর উপজেলার বিভিন্ন এলাকার টেলিকম ব্যবসায়ী ও টেকনিশিয়ানদের নিয়ে এ সংগঠনটির শুভ সূচনা করা হয়।

উদ্বোধনী এ অনুষ্ঠানে মো: আজিজ তালুকদারের সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ে হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ মো: এমরানুল কবির, মো: মনিরুজ্জামান রবিন, মোঃ শফিকুল রহমাম (সবুজ)। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি মো: মোহাররম আলী, সহ-সভাপতি মো: ইকবাল হোসেন,  মো: সোহেল মিয়া, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো: শেখ  বাবুল, মো: শামীম আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ মতিয়া রহমানসহ সংগঠনের সকল সদস্যগণ  উপস্থিত ছিলেন ।

মধুপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের টেলিকম অ্যান্ড টেকনিশিয়ান ব্যবসায়ীদের ১৭৫ জন সদস্য নিয়ে এ এসোসিয়েশনটি গঠিত হয়। মধুপুরের টেলিকম অ্যান্ড টেকনিশিয়ান ব্যবসায়ীদের সুসংগঠিত রাখতেই এই সংগঠনে যাত্রা হয়েছে বলে জানিয়েছেন সংগঠন সংশ্লিষ্টরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102