মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

ভৈরবে ১৩ লক্ষ টাকার ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫২ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বন্দরনগর ভৈরবে ১৩ লক্ষ টাকার ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় ১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোর কোতয়ালী থানার চাচড়া গ্রামের মাঠপাড়া এলাকার মোবারক শেখ এর ছেলে রাজু শেখ ও একই উপজেলার শেখ হাটি আদর্শ পাড়ার আছালত মণ্ডলের ছেলে আল আমিন (২৫)।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি বুধবার রাত ৯টায় পৌর শহরের নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে শুল্কফাঁকি দেওয়া ১০ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তাদের তল্লাসি করে ০২ টি মোবাইল ও নগদ ১৬ হাজার টাকাসহ কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়ের পূর্বক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন।

ভিডিওঃ

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102