মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মধুপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৯৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) দুপুরে প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি নাজমুছ সাদাৎ নোমান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি: মেজবাহ উদ্দিন আহমেদ (দৈনিক আলোর দিগন্ত), আনছার আলী (দৈনিক সমকাল); সহ-সাধারণ সম্পাদক: নাজিবুল বাশার (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ); কোষাধ্যক্ষ: লিয়াকত হোসেন জনি (দৈনিক মানবাধিকার); দপ্তর সম্পাদক: লিটন সরকার (দৈনিক কালবেলা); প্রচার সম্পাদক: মেহেদী হাসান বকুল (দৈনিক যায়যায় দিন)

কার্যনির্বাহী সদস্য- হাবিবুর রহমান (দৈনিক সংবাদ ও এশিয়ান টিভি); এস. এম. শহীদ (দৈনিক যুগান্তর); মো. আব্দুল লতিফ (দৈনিক স্বাধীন মত); জাহিদুল কবীর জুয়েল (দৈনিক ভোরের আকাশ ও গ্লোবাল টেলিভিশন); রাজিবুল ইসলাম রিয়াজ (দৈনিক বাংলাদেশ সমাচার)

কমিটি ঘোষণার আগে সিনিয়র সাংবাদিক আনছার আলীর সভাপতিত্বে প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ, হাবিবুর রহমান, সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম, সাবেক সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান ও এসএম শহীদ, মো. সবুজ মিয়া এবং আলকামা শিকদার প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102