মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

সখীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৩ আগস্ট) সকালে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মেহেদী হাসানকে একমাত্র আসামি করে কাকলীর ভাই বাদল মিয়া বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল আটটার দিকে স্বামী মেহেদী হাসান বাসার ফ্রিজ বিক্রির কথা স্ত্রী কাকলীকে জানান।

কিন্তু স্ত্রী ফ্রিজ বিক্রি করার জন্য তাকে নিষেধ করেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মেহেদী হাসান তার স্ত্রীকে ছুরি দিয়ে পিঠের মধ্যে আঘাত করেন। এতে কাকলী গুরুতর আহত হন।
পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।নিহতের সাত বছরের ছেলে মিরাজ বলে, আমার সামনে আব্বু মাকে ছুরি দিয়ে পিঠে আঘাত করে।

সখীপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, ‘ফ্রিজ বিক্রির ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হন।

এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102