বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দুই-একটা রাজনৈতিক দল চেষ্টা করছে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন যাতে না হতে পারে। এদের ভোটের মাঠে ভোট নেই। যার ভোটের মাঠে ভোট নেই, দশ বছর পরে নির্বাচন করলেও তার ভোটের মাঠে ভোট হবে না। কিন্তু নির্বাচন দেরি হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ।
আহমেদ আযম খান বলেন, ‘এক বছরে নির্বাচিত সরকার না আসার কারণে এখনো বিনিয়োগ ও ব্যাংকিং ব্যবস্থা স্থবির হয়ে আছে। অনিশ্চয়তা কাটাতে বাংলাদেশের অর্থনীতিকে চাঙা করার জন্য অবশ্যই দ্রুত নির্বাচন দরকার।’
তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের কথা হয়েছে।
বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে বিজয় র্যালি ও সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হায়াত খান নবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু ও বিআরডির চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

