মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

সখীপুরে পোল্ট্রি খামারের বর্জ্য ও তীব্র দুর্গন্ধের কারণে ভোগান্তিতে এলাকাবাসী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর এলাকায় ঘনবসতি ও ফসলি জমির মাঝে স্থাপিত পোল্ট্রি খামারের বর্জ্য ও তীব্র দুর্গন্ধের কারণে ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।

রোববার (১০ আগস্ট) সরেজমিনে দেখা যায়, খামার থেকে ছড়িয়ে পড়া মুরগির বিষ্ঠা আশপাশের কৃষি জমি যেমন নষ্ট করছে। একই সাথে তীব্র দুর্গন্ধে আশপাশের বাসিন্দাররাও অতিষ্ঠ হয়ে উঠেছেন। এতে ফসলি জমি উর্বরতা হারিয়ে ফসল নষ্ট হচ্ছে।

স্থানীয়রা জানায়, ‘পাঁচ থেকে ছয় বছর আগে বড়চওনা এলাকার জাকিয়া এন্টারপ্রাইজের মালিক জাহিদ হাসান তিন একর জমি কিনে খামার স্থাপন করেন। জমি কেনার সময় এলাকাবাসী পোল্ট্রি খামার না করার অনুরোধ জানালেও তিনি বিস্কিট ফ্যাক্টরির কথা বলে পরবর্তীতে প্রভাবশালী মহলের সহায়তায় সেখানে পোল্ট্রি খামার চালু করেন।’

ভুক্তভোগী আবদুস ছামাদ ও নজরুল ইসলাম বলেন, খামারের বিষ্ঠা আমাদের জমিতে সরে এসে মাটিকে অনুর্বর করে দিচ্ছে, ফসল পচে যাচ্ছে।

এছাড়া নুরুজ্জামান, ইদ্রিছ আলী, মনছুর আলী ও মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, ‘দুর্গন্ধ ও দূষণের কারণে এলাকার পরিবেশের ক্ষতি হচ্ছে। অনেকবার অনুরোধ করেও কোনো প্রতিকার পাইনি।’

এই বিষয়ে খামারের মালিক জাহিদ হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এলাকাবাসীর ক্ষতি হওয়ার মতো কোনো কাজ করব না। পরিবেশবান্ধব ব্যবস্থা নেব এবং আশপাশের কাদামাটির রাস্তা নিজের অর্থে সংস্কার করব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102