মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

এত বড় অভ্যুত্থান পৃথিবীর আর কোনো দেশে নজির নেই-সাইফুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের জুলুমের বিরুদ্ধে লড়ে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সাইফুল হক বলেছেন, ‘‘এত বড় অভ্যুত্থান পৃথিবীর আর কোনো দেশে নজির নেই। এ দেশের বৃদ্ধ পিতা-মাতারাও রাস্তায় নেমে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। মানুষ জীবন দিতে রাস্তায় এসেছেন। তাদের পরাজিত করার শক্তি কারো ছিল না। সব শেষে শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি।’’

ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে টাঙ্গাইল শহরে জুলাই যোদ্ধাদের অংশ গ্রহণে ‘ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট, প্রত্যাশা আর প্রাপ্তি’ শীর্ষক কথকতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘‘হাসিনা দিনের আলোতে লাখ লাখ নেতাকর্মীকে বিপদে ফেলে পালিয়েছে। ১০০ বছর আগে লক্ষণ সেন এভাবে পালিয়েছিলেন। হাসিনার পালিয়ে যাওয়ার পর মন্ত্রিপরিষদের সদস্যরা, বায়তুল মোকারম মসজিদে খতিব ও ইমাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অনেক বড় বড় নেতা পালিয়েছেন।’’

বর্তমান অন্তর্বর্তী সরকারের মব জাস্টিস দমনে সফলতার কথা জানান তিনি।  সাইফুল হক বলেন, ‘‘বর্তমান সরকার বলছেন, তারা মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করছেন। তবে আমরা সকল রাজনৈতিক দল তাদের সমর্থন দেয়ার পরও কেন তিনি নির্বাচন দিতে পারছেন না। আমরা ধৈর্য ধরছি একটি পরিবর্তনের জন্য।’’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশীখা জামালী, আকবর খান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, এনসিপির যুগ্ম আহ্বায়ক আজাদ খান ভাসানী, ক্রীড়া সংগঠক আলী ইমাম তপন, জেলা ভাসানী যুবশক্তি পার্টির সভাপতি খোরশেদ আলম, বিপ্লবী যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম অনল, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিপলু।

অনুষ্ঠানে জেলা বিপ্লবী ওয়ার্কার্স পাটির সভাপতি সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102