কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে আব্দুল মালেক (৫৫) নামের এক ব্যক্তিকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২ আগস্ট) উপজেলার কস্তুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কস্তুরীপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আব্দুল মালেককে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি এবং জনস্বার্থের পরিপন্থি।

এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’