মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘দেশ দলাদলিতে ভরে গেছে। দেশে ভালো মানুষ নাই। বঙ্গবন্ধুর মাথার ওপর প্রস্রাব করেছে। আমার ওপর করে নাই? করেছে। মুক্তিযোদ্ধা হলে জিয়াউর রহমানের ওপর করে নাই? এইটা চলতে দেওয়া যায় না।’

শনিবার (৩০ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশে তিনি স্বাগত বক্তব্যকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ২৮ তারিখ মুক্তিযোদ্ধা মঞ্চ ৭১’ আমার বড় ভাই লতিফ সিদ্দিকী গিয়েছিলেন। তার পাশে দাঁড়িয়ে লতিফ সিদ্দিকীর দুই গালে জুতা মার তালে তালে বলা হয়েছে। আজকে এ দেশে মুরব্বিদেরও মর্যাদা নাই, মুক্তিযোদ্ধাদের মর্যাদা নাই।’

কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধুর পর লতিফ সিদ্দিকীকে আমার নেতা বলে মানি। সেজন্য আজকে এখানে এসেছি। আজকে আমাকে খুন করা সহজ হবে, কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলানো সহজ হবে না। জাতির জন্য মুক্তিযোদ্ধাদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে।’

মুক্তিযুদ্ধে জেলা শাখার সাবেক কোম্পানি কমান্ডার ফজলুর হক বীরপ্রতীকের সভাপতিত্বে অন্য মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102