এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন

মির্জাপুরে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন

মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দলের উপজেলা কার্যালয়টি উদ্বোধন করেন এনসিপির টাঙ্গাইল জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন।

মির্জাপুর উপজেলা এনসিপির আহ্বায়ক আকাশ বাবু উজ্জ্বলের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট লিটন হোসেন পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের টাঙ্গাইল জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন।

আরো পড়ুনঃ

মির্জাপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন বলেন, ‘বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে, আল্লাহ প্রতারকদের পছন্দ করেন না।’

অনুষ্ঠানে এনসিপির টাঙ্গাইল জেলা যুগ্ম আহ্বায়ক স্থপতি মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি আসাদুজ্জামান সিটু, বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মুনিরুজ্জামন, জাতীয় যুব শক্তির জেলা যুগ্ম আহ্বায়ক জোবাইদুল ইসলাম নিঝুম প্রমুখ বক্তব্য রাখেন।