মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ এ কথা জানান।

এর আগে দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী।

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের খান মার্কেটে দলীয় কার্যালয়ে দলের বর্ধিত সভা শুরু হয়।

দুপুর ১২টার দিকে কাদের সিদ্দিকী সভায় যোগ দেন। প্রচণ্ড গরমের মধ্যে টিনের ঘরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রায় দুই ঘণ্টা ধরে তিনি নেতাকর্মীদের বক্তব্য শোনেন।পরে দুপুর ২টার দিকে কাদের সিদ্দিকী বক্তব্য দিতে শুরু করেন। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করে বসে পড়েন।

তবে বসেই তিনি এক মিনিট বক্তব্য দেন। এরপর তিনি আর বক্তব্য দিতে পারেননি। পরে দলের দুজন নেতার কাঁধে ভর করে তিনি তার ব্যক্তিগত গাড়িতে ওঠেন। সেখান থেকে তাকে সখীপুরের বাসায় নেওয়া হয়।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী জানান, বাসায় নেওয়ার পর সেখানে কয়েকজন চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তার রক্তচাপ ব্লাড সুগার পরীক্ষা এবং ইসিজি করানো হয়েছে।

চিকিৎসক শাহিনুর আলম বলেন, প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন, জটিল কোনো সমস্যা নেই। তিনি ভালো আছেন। তবে তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ বলেন, দীর্ঘ সময় ধরে প্রচণ্ড গরমে তিনি নেতাকর্মীদের বক্তব্য শোনেন। গরমের মধ্যে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে কাদের সিদ্দিকী অসুস্থ হয়ে পড়েন। পরে তার রক্তচাপ ব্লাড সুগার এবং ইসিজি করানো হয়। তিনি বর্তমানে টাঙ্গাইলের বাসায় আছেন। তিনি সুস্থ আছেন।

কাদের সিদ্দিকী দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলে ফরিদ আহমেদ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102