মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে মওলানা ভাসানীর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের দখলবাজির প্রতিবাদে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

মওলানা ভাসানীর নিজ হাতে প্রতিষ্ঠিত সব শিক্ষা প্রতিষ্ঠানের দখল ও ধ্বংসের পাঁয়তারা বন্ধের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন মওলানা ভাসানী পরিবার, ভক্ত, মুরিদান ও অনুসারীরা।

বক্তারা অভিযোগ করেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও গণঅধিকার আন্দোলনের অগ্রদূত মওলানা ভাসানীর নামে প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে দখলদারদের কবলে পড়েছে। এসব প্রতিষ্ঠানের সম্পদ রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ভাসানীর আদর্শের অনুসারীরা ঐক্যবদ্ধভাবে এসব দখল ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।

পরে মওলানা ভাসানীর নাতি ও ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হযরত খান ভাসানী, দলের প্রচার সম্পাদক ডা. করিম এবং মওলানা ভাসানী স্মৃতি সংঘের ড. ইদ্রিস জেলা প্রশাসকের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন।

কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ভাসানী অনুসারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102