মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

ঘাটাইলে নিখোঁজের দুই দিন পর অটো রিকশাচালকের মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের দুই দিন পর রুহুল আমিন (২০) নামে এক অটো রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুড়িপাড়া গ্রামের ঈদগাহ মাঠের পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রুহুল আমিন উপজেলার ঘাটাইল ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রুহুল আমিন গত মঙ্গলবার অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন।

এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুড়িপাড়া ঈদগাহ মাঠের জঙ্গলের পাশে নির্জন স্থানে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রুহুল আমিনের পরিবার তার মরদেহটি শনাক্ত করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102