মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

দ্রুততম সময়ের মধ্যেই তারেক রহমান বাংলাদেশে উপস্থিত হবেন-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সুলতান সালাউদ্দিন টুকু

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের বিষয়ে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছন, তদন্ত শেষ না হওয়া এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে অনেকই মনে করেছেন, এইটা নাশকতা কি-না।

তিনি বলেন, সত্যিই নাশকতা হয়ে থাকলে উপযুক্ত বিচার হওয়া উচিত। ফ্যাসিবাদের দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করতে তারই অংশ কি-না, তা তদন্তে প্রমাণিত হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শর্মা হাউসের সামনে দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন টুকু।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ‌‌‘দ্রুততম সময়ের মধ্যেই তারেক রহমান বাংলাদেশে উপস্থিত হবেন। বিএনপির নেতাকর্মীরা উন্মুক হয়ে রয়েছেন, কখন তারেক রহমানকে তারা রিসিভ করবেন ও স্বাগত জানাবেন।’

এসময় জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102