মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরেশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেল ক্রসিংয়ের গেটম্যানকে গণপিটুনি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেল ক্রসিংয়ের গেটম্যানকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে তাকে মির্জাপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্পমহেড়া গ্রামের রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত হানিফ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রাগুনাথপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, হানিফ জয়দেবপুর-যমুনা সেতু রেল সড়কের মহেড়া রেল স্টেশনের আগের ৩৬ নম্বর রেল ক্রসিংয়ের গেটম্যানের চাকরি করেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি এলাকার ১৩ বছরের এক মেয়েকে ফুসলিয়ে টাকার প্রলোভন দেখিয়ে রেল স্টেশনের আবাসিক ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

বিষয়টি স্থানীয় লোকজন দেখে আবাসিক ভবনে যান। সেখানে অনেক খুঁজাখুঁজির পর মেয়েটিকে না পেয়ে লোকজন রেল সড়কে দাঁড়িয়ে কথা বলছিলেন।

এ সময় ওই শিশুটি আবাসিক ভবন থেকে বেরিয়ে নিচ দিয়ে দৌঁড়ে বাড়ি চলে যায়।পরে সে আত্মীয়স্বজন নিয়ে আবার ঘটনাস্থলে এসে স্থানীয়দের কাছে তাকে টাকার প্রলোভন দিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে জানায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে গেটম্যান ‘কথা বললে মেরে ফেলার হুমকি’ দেয় বলে মেয়েটি অভিযোগ করে। ভয়ে তখন সে কথা বলেনি বলে জানায়।

পরে স্থানীয় লোকজন হানিফকে পিটুনি দিয়ে বিকেলে মির্জাপুর থানা পুলিশে খবর দিয়ে ধরিয়ে দেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, রেল সড়কের ৩৬ নম্বর ক্রসিংয়ের গেটম্যান হানিফ স্থানীয় ১৩ বছরের এক মেয়েকে রেল স্টেশনের আবাসিক ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয় লোকজন টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে হানিফকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102