মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

সখীপুরে ইয়াবাসহ শ্রমিকদল নেতা আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ শ্রমিকদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বড়চওনা ইউনিয়নের দেবরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ওই নেতা হলেন, কুতুবপুর শুকনারছিট এলাকার মজিবর রহমানের ছেলে শামছুল আলম (৩৫)। তিনি উপজেলা শ্রমিকদলের বড়চওনা ইউনিয়নের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, শামছুল আলম মাদক বিক্রির উদ্দেশে যাওয়ার পথে গতিরোধ করে তাকে আটক করা হয়। আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ১৪ হাজার টাকা।

এ বিষয়ে সখীপুর থানার ওসি আবুল ভুঁইয়া বলেন, আটক আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে এ ঘটনায় শুক্রবার রাতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা শ্রমিক দলেন আহ্বায়ক মতিন মিয়া ও সদস্য সচিব বাবুল মিয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সামছুলকে দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102