মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সখীপুরে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে ফেসবুক কাণ্ডে সড়ক ও জনপথ (সওজ) উপ-বিভাগের (টাঙ্গাইলের মির্জাপুর) উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমানকে বদলি করা হয়েছে। এদিকে শুক্রবার বিকালে সখীপুর-সাগরদীঘি সড়কের নিম্নমান কাজের প্রতিবাদে বড়চওনা বাজারে এক মানববন্ধন করেন স্থানীয় রেমিট্যান্স যোদ্ধা ও এলাকাবাসী। এতে মুনতাসির ইসলাম পাপ্পুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহম্মদ সবুর রেজা, ইউপি সদস্য আশরাফ হোসেন, মিজানুর রহমান, যুবদল নেতা মোতালেব হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সীমান্ত, মামুন প্রমুখ। বদলি করার বিষয়টি গত বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান সাংবাদিকদের জানায়। গত বুধবার দুপুরে সখীপুর-সাগরদীঘি সড়কে নিম্নমানের কাজের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও পোস্ট করেন মামুন নামের এক প্রবাসী যুবক। সেই পোস্টে উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমান মন্তব্য করেন ‘বিদেশি কামলারাও যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে দেশের ১৮টা বাজবে।’ এনিয়ে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া এবং ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রকৌশলীকে শোকজ করা হয় এবং রাতেই আবার বদলি করা হয়। মির্জাপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা বলেন, আনিছুর রহমানকে তার ফেসবুকে মন্তব্যের জন্য তিন কর্মদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছিল। এরই মধ্যে তাকে ময়মনসিংহ জোনের টাঙ্গাইল জেলা থেকে প্রত্যাহার করে রাজশাহী জোনের সিরাজগঞ্জে বদলি করা হয়েছে। তাকে বদলি করা হলেও শোকজের জবাব দিতে হবে। আনিছুর রহমানের বাড়ি সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামে। এ বিষয়ে আনিছুর রহমান বলেন, ‘ইতিমধ্যে আমার মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি এবং ভিডিও বার্তা দিয়েছি।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102