মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মধুপুরে আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

“প্রযুক্তির অধিকার-আলোকিত জীবনের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরের গ্রামীণ জনপদে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর (অব:) লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ। সুবিধা বঞ্চিত শিক্ষিত বেকার জনগোষ্ঠীর বিনামূল্যে আইটি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর গ্রামে আজাদ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দক্ষ প্রশিক্ষক দ্বারা শুরু করেছে কম্পিউটার প্রশিক্ষণ। গ্রামাঞ্চলের সকল স্তরের মানুষের মাঝে প্রযুক্তির আলো পৌঁছে দিতে গত ২০২০ সালে এমন উদ্যোগ গ্রহণ করেন আজাদ স্পোটিং ক্লাব। এই ক্লাবে গত এক বছর আগে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন। যার মাধ্যমে সুবিধাবঞ্চিত, করোনায় কর্মহারানো, শিক্ষাবঞ্চিত নারী ও পুরুষদের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ইতিমধ্যেই এই প্রশিক্ষণ সেন্টার থেকে গত ১ বছরে প্রায় দুইশত জন শিক্ষিত তরুণ-তরুণীর মাঝে দেওয়া হয়েছে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ। এ বিষয়ে আজাদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে: কর্নেল টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের এমপি পদপ্রার্থী আসাদুল ইসলাম আজাদ বলেন, দেশে বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে দক্ষ জনবলের অভাবে পিছিয়ে পড়ছে দেশ। বেকারত্বের এই অভিশাপ থেকে দেশ তথা শিক্ষিত তরুণ সমাজকে রক্ষা করতে হলে শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ, যুগোপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করার ব্যবস্থা করা জরুরি। আমার এই ব্যক্তিগত উদ্যোগে শিক্ষিত তরুণ-তরুণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আগামী প্রজন্ম যাতে এগিয়ে যেতে পারে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102