মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

সখীপুরে ব্যক্তিগত উদ্যোগে ৩০০টি মসজিদে মোট ৭৫ লাখ টাকার আর্থিক অনুদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের ব্যক্তিগত উদ্যোগে ৩০০টি মসজিদে মোট ৭৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব অনুদান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো : হাবিব। এতে প্রধান অতিথি ছিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।

অনুষ্ঠানে বক্তব্যে সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, ‘আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছেন, তার একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করতে পারলেই আমার পরিশ্রম স্বার্থক হয়। সখীপুর আমার জন্মভূমি—এই মাটির প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা চিরদিনের। তাই ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্ব মনে করি।’

এই অনুদান কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় উল্লেখ করে সালাহ উদ্দিন আলমগীর রাসেল বলেন, ‘এ অনুদান সম্পূর্ণ মানবিক, ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেয়া হয়েছে। আপনাদের দোয়া থাকলে ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান ও গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসা শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102