টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর হয়েছে।
মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক এবং মনোনয়নপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

খবর পেয়ে ঘটনাস্থলে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, মধুপুর থানার ওসি এমরানুল কবির ও সেনা সদস্যরা উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। দুই পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, মনোনয়ন ঘোষণার পর থেকে মোহাম্মদ আলীর সমর্থকরা ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন পরিবর্তন করে মোহাম্মদ আলীকে মনোনয়ন দেয়ার দাবিতে মিছিল-সমাবেশ করছেন। ফলে শহরে উত্তেজনা বিরাজ করছিল।

