মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

দেলদুয়ারে কিশোর গ্যাংয়ের হামলায় এক কিশোর খুন!!!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের দেলদুয়ারে কিশোর গ্যাংয়ের হামলায় মুন্না দেওয়ান (১৭) নামের এক কিশোর খুন হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মুন্না মির্জাপুর উপজেলার পাইকপাড়া গ্রামের হাসু দেওয়ানের ছেলে। এর আগে গত রোববার রাতে দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের শাহদারীপাড়া এলাকার কুমারজানী গ্রামে এ হামলার ঘটনা ঘটলেও মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে মুন্না মারা যান। জানা যায়, গত রোববার সন্ধ্যায় কুমারজানী গ্রামে আজিজুল মেম্বারের বাড়িতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পার্শ্ববর্তী মির্জাপুর উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে কয়েকজন কিশোর মাহফিলে আসেন। পরে মাহফিল থেকে ফেরার পথে শাহদারীপাড়া মাদ্রাসার পেছনে পৌঁছলে ওত  পেতে থাকা দলবদ্ধ কয়েকজন কিশোর তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের মারধর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে আটকে রাখে। পরে হামলাকারীরা তাদের উদ্দেশ্য করে বলে, “তোদের গ্রামে খবর দে সাহস থাকলে ছাড়িয়ে নিয়ে যাক”। পরে পাইকপাড়া গ্রামের মুন্নাসহ আরও কয়েকজন কিশোর ছোট ভাইদের ছাড়িয়ে নিতে মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছালে তারা হামলার শিকার হন। হামলায় মুন্না ও জিয়ন নামে আরেক কিশোর গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামুর্কীতে নেয়া হয়। সেখান থেকে মুন্নাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেল কলেজে অবস্থা আশঙ্কাজনক হলে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় মুন্নাকে। সেখানে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। দেলদুয়ার থানার ওসি সোহেব খান বলেন, এ ঘটনায় এক কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102