মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীদে দোকানে আগুন লেগে মালিকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি দোকানে আগুন লেগে দগ্ধ হয়ে গফুর আলী (৬০) নামে এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। এতে পুড়ে গেছে দোকানের সব মালামাল।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এ উপজেলার বল্লা ইউনিয়নের কাগুজিপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত গফুর আলী উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্তগ্রাম এলাকার হবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ করে বাজারে গফুর আলীর দোকানে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানের ভেতর আটকা পড়েন গফুর আলী। পরে আগুন নিয়ন্ত্রণে আনলে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আগুনের তাপে এবং ধোঁয়ায় দম বন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দোকানের সব মালামাল পুড়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম ও বাজার কমিটির সভাপতি মো. ফজলু তালুকদার বলেন, বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ গফুরের তেলের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আমরা নেভানোর চেষ্টা করি। এ সময় দোকানের ভেতর আটকা পড়েন গফুর। খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। ঘটনার সময় গফুর ভাই দোকান থেকে বের হতে না পারায় দগ্ধ হয়ে মারা যান তিনি।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা রাসেল মিয়া বলেন, দোকান মালিক গফুর ভেতরে আটকে পড়ে দগ্ধ হয়ে মারা যান। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আগুনে গফুরের দোকানের দুই থেকে আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে অন্য কোনো দোকানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102