মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৭৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার মহেড়া এলাকায় অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এ এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট মো. মাহফুজুর রহমান, এডিশনাল ডিআইজি (কারিকুলাম) ডা. এ এইচ এম কামরুজ্জামান, অন্যান্য এডিশনাল ডিআইজি বৃন্দ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, টাঙ্গাইল জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, মির্জাপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা।
কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে সম্মানসূচক ট্রফি প্রদান করেন।
বাধ্যতামূলক ইন-সার্ভিস প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের মোট ১৭৬ জন প্রশিক্ষণার্থী সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান, সততা, নিষ্ঠা ও একাগ্রতা কর্মজীবনে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। তিনি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102