```
টাংগাইল সদর থানার এসআই রাফিউল এর বদলি অন্য থানায় হলেও সেখানে যোগদান করেননি

টাংগাইল সদর থানার এসআই রাফিউল এর বদলি অন্য থানায় হলেও সেখানে যোগদান করেননি

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) রাফিউল করিমকে বাসাইল থানায় বদলি করা হলেও তিনি এখন পর্যন্ত সেখানে যোগদান করেননি। উল্টো প্রভাব খাটিয়ে বদলি ঠেকাতে তদবীর করছেন বলে অভিযোগ উঠেছে। গত ২০ এপ্রিল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের স্বাক্ষরিত ১৪৪১/১(৬)/আরও) বদলির আদেশে বলা হয়, জনস্বার্থে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফিউল করিমকে বদলি করা হল। […]

ভূঞাপুর থানার ওসির বিরুদ্ধে মহিলার সাথে খারাপ আচরণের অভিযোগ

ভূঞাপুর থানার ওসির বিরুদ্ধে মহিলার সাথে খারাপ আচরণের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুর থানায় নারী কেলেঙ্কারির অভিযোগ দিতে গেলে ভুক্তভোগীর বোনকে খারাপ ও ফাজিল মহিলা বলে গালি দিয়ে থানা থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে খোদ ওসির বিরুদ্ধে। শুধু তাই নয়, এস আই রুবেল মিঞা ও এ এস আই অনন্ত দাসও ভূক্তভোগীর পরিবারের সাথে অশোভনীয় আচরন করেন। রবিবার দুপুরে ভুক্তভোগী নারীর বোন সশরীরে ভূঞাপুর প্রেসক্লাবে এসে […]

নিরপেক্ষ নির্বাচনের জন্য যা কিছু করা দরকার তার সবকিছু করতে হবে

নিরপেক্ষ নির্বাচনের জন্য যা কিছু করা দরকার তার সবকিছু করতে হবে

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন বলেছেন, কয়েকদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। নিরপেক্ষ নির্বাচনের জন্য যা কিছু করা দরকার তার সবকিছু করতে হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে […]

মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

টাঙ্গাইলের মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার মহেড়া এলাকায় অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এ এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট মো. মাহফুজুর […]

কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও গ্রেফতারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও গ্রেফতারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

টাঙ্গাইলের কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলায় মধ্যরাতে এক সাংবাদিককে মারধর ও গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ২টার দিকে নিজ বাড়ি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে জাহাঙ্গীরকে কারাগারে পাঠায়৷ এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রেফতার জাহাঙ্গীর আলম দৈনিক নিরপেক্ষ […]

টাংগাইলে ক্লোজড হওয়া এসআইয়ের ঘুষ নেয়া নিয়ে তোলপাড়

টাংগাইলে ক্লোজড হওয়া এসআইয়ের ঘুষ নেয়া নিয়ে তোলপাড়

যুবদল নেতাকে থাপ্পড় মারার ঘটনায় ক্লোজড হওয়া এসআই রাসেল মিয়ার এবার ৬৫ হাজার টাকা ঘুষ নেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, এসআই রাসেল এক সিএনজি চালককে ভয় দেখিয়ে দুই দফায় ৬৫ হাজার টাকা ঘুষ নিয়েছেন। পুলিশের এই কর্মকর্তা বর্তমানে যমুনা সেতু পূর্ব থানায় এসআই হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত ২৬ […]

টাংগাইলে বিভাগীয় ক্যাডেট এসআইদের ইন-সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

টাংগাইলে বিভাগীয় ক্যাডেট এসআইদের ইন-সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের বিভাগীয় ক্যাডেট এসআই (নিরস্ত্র) ২২তম ব্যাচের বাধ্যতামূলক ইন-সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আশফাকুল আলম প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি […]

টাংগাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেফতার

টাংগাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেফতার

টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে গণঅভ্যুত্থানকালে কর্মরত ছিলেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে গ্রেফতার দেখানো হয়। টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার সূত্র জানায়, আমিনুল ইসলাম ৫ আগস্টের পর টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে […]

টাংগাইলে পুলিশের মতবিনিময় সভা

টাংগাইলে পুলিশের মতবিনিময় সভা

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শারদীয় দুর্গাপূর্জা উদযাপন উপলক্ষে বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ লাইনসের ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা পূর্জা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি […]

ভুলসংশোধন করে পুলিশ বাহিনীকে ঘুরে ধারাতে হবে-অতিরিক্ত আইজি

ভুলসংশোধন করে পুলিশ বাহিনীকে ঘুরে ধারাতে হবে-অতিরিক্ত আইজি

পুলিশ বাহিনীর অতিরিক্ত আইজি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ বলেছেন, কোথায় কোথায় ভুল রয়েছে তা সংশোধন করে পুলিশ বাহিনীকে ঘুরে ধারাতে হবে। আগামী কয়েক মাস পরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা পুলিশ বাহিনীর হারানো গৌরব ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিয়েছি। আগামী নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন। সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দেয়ার জন্য […]

```

আমাদের মধুপুর ২৪