মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা ভবন থেকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা ভবন থেকে পড়ে হিমেল (২০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পৌর শহরের সখীপুর-কচুয়া সড়কের মা ও শিশু কেয়ার ক্লিনিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত হিমেল বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে। তিনি সখীপুর পৌরসভার কাউচিচালা এলাকায় নানির বাড়িতে থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার হিমেলসহ কয়েকজন শ্রমিক ওই ক্লিনিক ভবনের চারতলায় কাজ করছিলেন। দুপুর আড়াইটার দিকে রড ওপরে তোলার সময় অসাবধানতাবশত হিমেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে চারতলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ঘটনার বিষয়টি জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102