মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

টাঙ্গাইল মধুপুরে আনারসের রাজ্যে চাষ হচ্ছে সূর্যমুখী ফুলের চাষ শুরু হয়েছে। কম খরচে অধিক ফলন হয় সূর্যমুখীর। তৈল জাতীয় এ বীজ চাষ ভালো হওয়ায় সূর্যমুখীর হাসিতে হাসছে টাঙ্গাইলে মধুপুরে কৃষক ও গ্রাম-বাংলার ফসলি জমি। ভোর হলেই মিষ্টি রোদে ঝলমল করে উঠে সূর্যমুখী ফুলগুলো। দেখে মনে হয় সবুজ পাতার আড়াল থেকে মুখ উঁচু করে হাসছে সূর্যমুখী।

সূর্যমুখী দেখতে কিছুটা সূর্যের মতো। সূর্যের দিকে মুখ করে থাকে বলে এ ফুলের নাম সূর্যমুখী ফুল। সূর্যমুখীর বাগানে প্রায় প্রতিদিন বসে প্রজাপতি আর মৌ-মাছির মেলা। নয়ন জুড়ানো এ দৃশ্যে খুশি কৃষক। পাশাপাশি মোহিত করছে ফুলপ্রেমী মানুষকে।

সূর্যমুখী শুধু দেখতেই সুন্দর নয়, এর রয়েছে অনেক গুণাগুণ। বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা। কৃষি প্রণোদনার আওতায় মধুপুর চাষ হয়েছে তেলজাতীয় ফসল এই সূর্যমুখী ফুল। আবহাওয়া অনূকুলে থাকায় গতবারের মতো এবারও সূর্যমুখীর ফলন ভালো হয়েছে। কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি। তাছাড়া বর্তমানে আকাঁশ ছোয়া তেলের দাম বৃদ্ধিতে ভোজ্য তেলের চাহিদাও পূরণ করবে এ হাইব্রিড জাতের সূর্যমুখী। কম খরচে ভালো ফলন হওয়ায় দিন দিন সূর্যমুখী চাষে ব্যাপক আগ্রহ বাড়ছে কৃষকের মাঝে।

উপ-সহকারী কৃষি অফিসার এরশাদ আলী জানান, সূর্যমুখী এমন একটি ফসল যার খরচ কম লাভ বেশি। অন্যান্য তেলের চেয়ে সূর্যমুখী ফুলের তেলের পুষ্টি অনেক। এ বছর মোটামুটি সূর্যমুখীর চাষ ভালো হয়েছে। কৃষকের সূর্যমুখী ফুল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। আমি কৃষকদেরকে সব রকম পরামর্শ দিয়ে থাকি। অনেকেই আগ্রহ প্রকাশ করছে আগামীতে মহিষমারা ইউনিয়নে সূর্য মুখীর আবাদ আরো বৃদ্ধি পাবে বলে মনে করছি।

মহিষমারা ইউনিয়নের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, আমি এ বছর দুই বিঘা জমিতে সূর্যমুখী ফুল চাষ করেছি। ফলন ভালো হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষে সময় কম লাগে। অল্প সময়ে ফসল পাওয়া যায়। লাভ অনেক বেশি। সরিষা সয়াবিন তেলের চেয়ে সূর্যমুখী তেলে রয়েছে অনেক পুষ্টিগুণ । আর প্রতিদিন অনেক ফুল প্রেমিকেরা আমার বাগান দেখতে আসে। আগামীতে আরো বেশি করে আমি সূর্যমুখী চাষ করবো।

প্রভাষক শহিদুল ইসলাম জানান, কলেজের পাশেই সানোয়ার ভাইয়ের সূর্যমুখী ফুলের বাগান। ক্লাসের ফাঁকে ফাঁকে আমি বাগানে ঘুরতে আসি। বাগানে প্রচুর ফুল ফুটছে। দেখতে খুব ভালো লাগে। আমি সহ আরো কলেজের শিক্ষকরাও আসে ঘুরতে।

মধুপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সূর্যমুখী ফুলে শতকরা ৯৯ ভাগ উপকারী ফ্যাট আছে মানবদেহের জন্য উপকারী ওমেগা-৬, ওমেগা-৯ অলিক এসিড, ভিটামিন-ই, ভিটামিন-কে এর মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল। সরিষা, সয়াবিন এর চেয়ে সূর্যমুখী তৈল অসস্পৃক্ত ফ্যাটি এসিডের পরিমাণ কম।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান চলতি মৌসুমে মধুপুরে পাহাড়ী ইউনিয়ন গুলোতে বেশি সূর্যমুখী চাষ হয়। গত বছর আবাদ হয়েছিলো ১৮ হেক্টর এবছর উৎপাদন হয়েছে ২৫ হেক্টর জমিতে যা গত বছরের চেয়ে ৬ হেক্টর বেশি মধুপুর উপজেলা মোট ৪৮ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। সূর্যমুখী ফুলের তোল অন্যান্য তেলের থেকে অনেক পুষ্টি সমৃদ্ধ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102