মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

নির্বাচনি প্রচারণাকালে টাঙ্গাইল-৫ আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গাড়িবহরের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর কমী-সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মালতি পাড়া এ ঘটনা ঘটে।

ফরহাদ ইকবালের সমর্থকরা বলেন, সোমবার বিকেলে হুগড়া ইউনিয়নে নির্বাচনি প্রচার করলে গেলে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল বলেন, নির্বাচনি প্রচারণা করতে ১৫ থেকে ২০ জনের একটি দল প্রথমে আমাদের গাড়ি গতিরোধ করে। পরে তারা আমাদের দুটি গাড়ির গ্লাস ভেঙে ফেলে। ৭ থেকে ৮ জনকে বিভিন্নভাবে আহত করে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে আমরা নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

অভিযোগ প্রসঙ্গে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসা ও জেলা সহকারী রিটার্নিং অফিসার শাহিন মিয়া বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ এবং বিজিবির টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102