মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাংগাইল-৬ ও ৮ আসনে দুই প্রার্থীকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৩৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে গণভোজের আয়োজন করায় টাঙ্গাইলের দুটি আসনে বিএনপি প্রার্থী ও জামায়াতের নেতাকর্মীদের জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব জরিমানা করেন।

জানা যায়, বুধবার রাতে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের উত্তর আড়াইপাড়া এলাকায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের কর্মী-সমর্থকরা কালিয়া ইউনিয়নের উত্তর আড়াইপাড়া এলাকায় নির্বাচনি প্রচারণার পথসভাকে কেন্দ্র করে খাবার রান্না করে গণভোজের আয়েজন করেছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। পরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুন্নাহার শীলা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি ভোজের আয়োজন করায় জামায়াতে ইসলামী কর্মীদের ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে দেলদুয়ার উপজেলার দুল্যা বাজার এলাকায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে খিচুড়ির আয়োজন করে জামায়াত ইসলামীর লোকজন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দ করা খিচুড়ি স্থানীয় এতিমখানায় বিতরণের নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102